দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার সামরাজ ঘাট থেকে এসব মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।
বুধবার (১৩ মে) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয় থেকে জব্দ করা মাছ অসহায়, দুস্থ ও ছিন্নমূল পরিবারের মাঝে এবং বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
উল্লেখ্য, বর্তমানে সাগরে ইলিশসহ ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এ সময় মাছ ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
/অ